মাগুরায় দূর্ঘটনার শিকার গ্রামবাংলা, নিহত ১ আহত ৮

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরায় সড়ক দূর্ঘটনায় শ্রীদাম বিশ্বাস নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে কমপক্ষে আরো ৮ জন।

পুলিশ জানায়, রবিবার বিকাল ৫টার দিকে মাগুরা শহরের নতুন বাজার থেকে যাত্রি নিয়ে একটি গ্রামবাংলা শ্রীপুর উপজেলার খামারপাড়ার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু গ্রামবাংলাটি মাগুরা-শ্রীপুর সড়কের কদমতলা এলাকায় পৌছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছে আঘাত করে। এতে গ্রামবাংলার যাত্রি শ্রীদাম বিশ্বাস সহ ৯ জন কমবেশি আঘাতপ্রাপ্ত হয়। ঘটনার পরপর আহতদের মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মমতাজ মজিদ শ্রীদাম বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।

দূর্ঘটনায় গুরুতর আহত আমেনা খাতুন (২৫) এবং গোলাপি বেগম (৪৫) কে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: