১৬ কোটি মানুষের ৩২ কোটি চোখ জঙ্গিদের খুঁজে বের করবে

মাগুরানিউজ.কমঃ

রাজীব মিত্র-

পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনির-উজ-জামান বলেছেন, দেশে কোন স্থানে জঙ্গি আত্মগোপন করে থাকলে তাদের খুঁজে বের করা হবে। দেশের বিশাল জনগোষ্ঠির ১৬ কোটি মানুষের ৩২ কোটি চোখ জঙ্গিদের খুঁজে বের করবে।

সোমবার দুপুরে মাগুরা শহরের নোমানী ময়দানে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘মাদক ও জঙ্গিবাদের প্রতিকার, বাংলাদেশ পুলিশের অঙ্গিকার’ এই প্রতিবাদ্য নিয়ে জেলা পুলিশ আয়োজিত সমাবেশে মাগুরার পুলিশ সুপার মুনিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আমরা সন্ত্রাস, মাদক ও জঙ্গিমুক্ত একটি দেশ চাই। বাংলাদেশকে পৃথিবীর বুকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে সন্তানদের গড়ে তুলতে হবে। এ জন্যে সন্তানদের যোগ্য করে গড়ে তোলার আহবান জানিয়ে অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, সন্ধ্যার পর সন্তান কোথায় যায়, কি করে সেগুলো খোঁজ রাখতে হবে।

আলোচনা সভা শেষে জেলার সদর, শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলার ১৪৭ জন মাদকসেবী ও ব্যবসায়ী আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রতিজ্ঞা করেন। এ সময় তাদের হাতে ফুল তুলে দিয়ে পুণর্বাসনের আশ্বাস দেন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: