মাগুরাতে রেল, স্বপ্নপূরণে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

মাগুরানিউজ.কমঃ

রাজীব মিত্র জয়-

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মাগুরাবাসীর অনেক দিনের দাবি মাগুরাকে রেলের আওতায় আনার। ‘মাগুরায় আমি খালি হাতে আসিনি। উপহার নিয়ে এসেছি। মাগুরাবাসীর দাবি, তারা নাকি রেল লাইন দেখেনি, রেল লাইন দিতে হবে। রেল লাইন যাতে হয় ইনশাল্লাহ সে ব্যবস্থা করবো।’

মঙ্গলবার বিকেলে মাগুরা মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে এক জনসভায় তিনি এ প্রতিশ্রুতির কথা জানান।

এর আগে জনসভার শুরুতে মাগুরার সন্তান ও প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর মাগুরাবাসীর পক্ষ থেকে জেলায় রেল লাইন দাবি করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আপনারা বারবার নৌকায় ভোট দিয়েছেন। যে নৌকায় ভোট দেওয়ায় দেশ স্বাধীন হয়েছে, আপনারা বাংলা ভাষায় কথা বলতে পারেন, দেশের উন্নয়ন হয়েছে সেই নৌকায় আবারও ভোট দিয়ে আওয়ামী লীগকে আপনাদের সেবা করার সুযোগ দেবেন।’

 

শেখ হাসিনা বলেন, ‘আমার বাবার আদর্শ বাস্তবায়ন করতে দেশের মানুষের সেবা করতে দেশে ফিরে আসি। প্রয়োজন হলে বুকের রক্ত দিয়ে মানুষের সেবা করবো।’

 

জনসভায় দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, আমি আজ মাগুরায় এসে এসব প্রকল্পের উদ্বোধন করেছি। এ প্রকল্পগুলো মাগুরাবাসীর জন্য উপহার হিসেবে থাকবে।

ছবি- প্রতীকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: