পানি বর্জ্য রোধ করার আহবানে বিশ্ব পানি দিবস ২০১৭

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

আজ ২২ মার্চ, বিশ্ব পানি দিবস। ১৯৯৩ সাল থেকে জাতিসংঘের আহ্বানে এ দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘পানি ও বর্জ্য পানি’। বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদেশেও দিবসটি পালনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিশ্বস্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘের হিসেব অনুযায়ী, সারা বিশ্বের মোট ৭৮৩ মিলিয়ন অর্থাৎ ৭৮ কোটি ৩০ লাখ মানুষ নিরাপদ বা পানযোগ্য পানির অধিকার থেকে বঞ্চিত। বিশ্বে এখনো ২৫ লাখ মানুষ স্যানিটেশন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। যা মানুষের মৌলিক মানবিক অধিকার সম্পূর্ণ পরিপন্থী।

এমতাবস্থায় জাতিসংঘ ‘বিশ্ব পানি দিবস’ দিবসটিকে সামনে রেখে প্রতিবছর নতুন নতুন প্রতিপাদ্য তুলে ধরে। এ বছর ‘বর্জ্য পানি’ দিবসটির প্রতিপাদ্য ঠিক করার পেছনে যুক্তি তুলে ধরে বলা হয়েছে। শিল্পায়নের ফলে প্রচুর পরিমাণে পানি বর্জ্য তৈরি হয়, যা একটু সচেতন হলেই কমিয়ে আনা যায়। জাতিসংঘ এবারে এই পানি বর্জ্য কমানো বা রোধ করার জন্যে সবার কাছে আহ্বান জানিয়েছে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: