মাগুরায় সড়ক দূর্ঘটনায় বড়ভাই নিহত, ছোটভাই আহত

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরায় আজ এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আকামত মন্ডল (৫২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শ্রীপুর উপজেলার ছাবিনগর এলাকায় দুপুরে এ দূর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলের অপর যাত্রী তার ছোট ভাই আসমত মন্ডল (৫০) গুরুতর আহত হয়েছে। তারা পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার কুশবাড়িয়া গ্রামের আফতাব মন্ডলের ছেলে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, আত্মিয়ের মৃত্যু সংবাদ শুনে আজ বুধবার বেলা ১২টার দিকে আকামত ও তার ভাই একটি মোটরসাইকেল চালিয়ে শ্রীপুরের জোকা গ্রামে আসছিলেন। পথিমধ্যে ছাবিনগর এলাকায় ‘দি একমি’ কোম্পানী নামক একটি প্রতিষ্ঠানের কাভার্ড ভ্যান তাদের বহনকারি মোটরসাইকেলটিতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আকামতের মৃত্যু হয়। আহত অবস্থায় ছোটভাই আসমতকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চালকসহ কাভার্ড ভ্যানটি আটক করেছে পুলিশ। পরিবারের লিখিত সম্মতিতে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: