মাগুরায় সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ১০ ছাত্রলীগ কর্মী

মাগুরানিউজ.কমঃ

দেবব্রত দে –

মাগুরায় মাননীয় প্রধানমন্ত্রীর জনসভায় অংশগ্রহন করতে যাবার পথে সড়ক দূর্ঘটনায় শালিখা উপজেলা ছাত্রলীগের ১০ কর্মী আহত ও চালকের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শী ছাত্রলীগ নেতা মোজাহার বিশ্বাস জানান, আজ দুপুর ১২টার দিকে মাগুরায় মাননীয় প্রধানমন্ত্রীর জনসভায় অংশগ্রহন করতে শালিখা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা বেশ কিছু গ্রামবাংলা গাড়ির বহর নিয়ে রওনা হয়।

পথিমধ্যে শিতারামপুর ঢাল নামক স্থানে পৌছুলে ছাত্রলীগ কর্মীবাহী একটি গ্রামবাংলার সাথে ট্রাকের সংঘর্ষ হয়। দূর্ঘটনার পরপরই আহতদের মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এর মধ্যে ড্রাইভার দেবব্রত বিশ্বাস (২০) এর অবস্হা আশংকাজনক হওয়ায় তাকে যশোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। যশোর সদর হাসপাতালে নেওয়ার পথে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। নিহতের দেবব্রত বিশ্বাস আড়পাড়া গ্রামের পংকজ বিশ্বাসের ছেলে।

মোজাহার বিশ্বাস আরও জানিয়েছেন, ১০ ছাত্রলীগ কর্মী আহত অবস্হায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: