মাগুরানিউজ.কমঃ
জেলা পরিষদ নির্বাচনে নিয়ে সরগরম হয়ে উঠেছে মাগুরার সর্বত্র। কে হচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান এমন প্রশ্ন সবার মুখে।উত্তাল উত্তরের হাওয়া বইছে সঙ্গে নানা বিতর্ক।
আগামী ২৮ ডিসেম্বর এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৪৯৩ জন ভোটার ১৫টি কেন্দ্রে ভোট দেবেন।
নির্বাচনে ইউনিয়ন, উপজেলা ও পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধিরাই কেবল মাত্র ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। যে কারণে অন্যান্য নির্বাচনের মতো নির্বাচনী আমেজ একটু অন্যরকম।
নির্বাচনে সকল অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে কঠোর ব্যবস্থা নিয়েছেন নির্বাচন কমিশন ও জেলা প্রশাসন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কেন্দ্রগুলোতে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।


