যশোর অঞ্চলে ১৫০০ কোটি টাকার প্রকল্পের কাজ : প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কাজ করছে এলজিইডি। যশোর অঞ্চলের ছয় জেলায় দেড় হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসন ব্যবস্থা, খাল খনন, ব্রিজ কালভার্ট, গ্রামীণ সড়ক উন্নয়নে এই অর্থ ব্যয় করা হচ্ছে। আগামী জুনের মধ্যেই এই কর্মযজ্ঞ শেষ হবে বলে জানিয়েছেন এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী।

রবিবার সকালে যশোর এলজিইডি ভবনে যশোর অঞ্চলের ছয় জেলায় এলজিইডির বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা সভা ও কর্মশালায় তিনি এসব কথা বলেন।

কর্মশালায় যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলায় কর্মরত প্রকৌশলী ও বিভিন্ন স্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

যশোর অঞ্চলের প্রধান সমস্যা ভবদহ এলাকার উন্নয়ন প্রসঙ্গে এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী বলেন, এই অঞ্চলের ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কার ও উঁচু করা হবে। যাতে জলাবদ্ধতায় সড়কে পানি না ওঠে। আর ছোট ছোট খাল খনন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। আগামী জুন নাগাদ কাজ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী। প্রকল্পের কাজ ৯৯ দশমিক ৬০ শতাংশ বাস্তবায়নের টার্গেট করা হয়েছে। কাজের গুণগত মানের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে। এজন্য প্রকৌশলী, প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্টদের কড়া তাগিদ দেন।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন এলজিইডি (খুলনা বিভাগ) অতিরিক্ত প্রধান প্রকৌশলী শরফুজ্জামান ও যশোর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিউল আলম। বক্তব্য রাখেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (নগর ব্যবস্থাপনা) জয়নাল আবেদিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রকল্প মূল্যায়ন ও মনিটরিং) নূর মোহাম্মদ, অসচ্ছল মুক্তিযোদ্ধা বাসগৃহ নির্মাণ প্রকল্পের পরিচালক ক্য হলা থই প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: