বিশেষ প্রতিবেদক – মাগুরা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের অংশগ্রহনে আজ রবিবার বিকাল থেকে শুরু হয়েছে শেখ কামাল উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী খেলায় চাউলিয়া ফুটবল একাদশ ১-০ গোলে বগিয়া ইউনিয়নকে পরাজিত করে জয়ী হয় ।
বিকালে সদরের আলোকদিয়া হাইস্কুল মাঠে এ টুর্ণামেন্টের উদ্বোধন
করেন মাগুরা-১ আসনের এম.পি এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর । এ সময় জেলা
প্রশাসক ড.আশরাফুল আলম,পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান,সদর উপজেলা
চেয়ারম্যান আবু নাসির বাবলু,পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, ৪নং বগিয়া
ইউপি চেয়ারম্যান মীর রওনক হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক
কাজী সঞ্জয় জামান বিপু, ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি প্রমুখ উপস্থিত
ছিলেন।
উদ্বোধনী খেলার প্রথম দিনে বগিয়া ইউনিয়ন মুখোমুখি হয় চাউলিয়া
ইউনিয়নের । তুমুল উত্তেজনাপূর্ণ এ খেলায় উভয় দল আক্রমন পাল্টা আক্রমন চালায় ।
খেলার প্রথমার্ধে কোন দলই গোল করতে সক্ষম হয়নি। পরে দ্বিতীয়ার্ধের ১৩
মিনিটে চাউলিয়া দলের খেলোয়াড় আল-আমিনের দেয়া ১ টি গোলে বিজয়ী হয়
চাউলিয়া ফুটবল একাদশ । খেলা শেষে ম্যান অব দা ম্যাচ চাউলিয়া ফুটবল দলের আল-
আমিনের হাতে পুরস্কার তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা
ক্রীড়া সংস্থার সভাপতি অফিসার মো: আবু সুফিয়ান ।
সদর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে
সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মোট ১৩টি দল অংশ নিচ্ছে। আগামী ২১ নভেম্বর
ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
আজ বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
- শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৩ বস্তা সার জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চোরের উপদ্রব: অস্ত্রধারী আনসার নিয়োগে ফিরেছে স্বস্তি
- শ্রীপুরে ৩২৮ বস্তা সার জব্দ, দুই ব্যক্তির নামে মামলা

