বিশেষ প্রতিবেদক –‘মুজিব বর্ষের আহবান, যুব কর্মসংস্থান’ এই প্রতিপাদ্য নিয়ে নানা
কর্মসূচির মধ্য দিয়ে মাগুরায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত
হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তর চত্বরে জাতীয়
সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন ও মাদক বাল্য বিবাহ প্রতিরোধ,
যৌতুক এবং ইভটিজিং বিরোধী স্বাক্ষর প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন
করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন
মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় জেলা
প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন
অধিদপ্তরের উপ-পরিচালক মো.শাহিদুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের
উপ-পরিচালক প্রশান্ত কুমার প্রামানিক, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির
বাবলু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, সদর উপজেলা
আওয়ামীলীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির প্রমুখ।
আলোচনা সভা শেষে জেলা যুব উন্নয়নে বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ প্রাপ্ত ১৩
জন যুবক ও যুব মহিলার মধ্যে ৯ লাখ টাকার ঋনের চেক ও সনদ পত্র বিতরণ করা হয়।
আজ মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
- শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৩ বস্তা সার জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চোরের উপদ্রব: অস্ত্রধারী আনসার নিয়োগে ফিরেছে স্বস্তি
- শ্রীপুরে ৩২৮ বস্তা সার জব্দ, দুই ব্যক্তির নামে মামলা

