মাগুরায় ৫৭৭টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।

বিশেষ প্রতিবেদক –মাগুরায় এবছর ৫৭৭টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মন্ডপে প্রতিমা তৈরীর কাজ চলছে। তবে করোনা ভাইরাসের কারনে এবছর মাগুরা জেলায় তেমন জাঁকজঁমক নেই । গত বছর ৬৬০টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্টিত হয়েছিল । গতবছর থেকে এবছর ৮৩ টি পূজা কম হচ্ছে। মাগুরায় মন্ডপে মন্ডপে প্রতিমা শিল্পীরা প্রতিমা নির্মাণ কাজ করছেন । জেলা শহরের থানা পাড়া , জামরুল তলা , তাতী পাড়া, দড়ি মাগুরা বটতলা , নিজন্দুয়ালী কালী বটতলা , কর্মকার পাড়া, চরপাড়া, বৈদ্যবাড়ী, পারনান্দুয়ালী প্রভৃতি স্থানে দূর্গা পূজা অনুষ্টিত হচেছ । প্রতিমা নির্মাণ এর কাজ চলছে। তবে করোনা ভাইরাসের কারনে জেলায় তেমন জাঁকজঁমক নেই । প্রতিমা হচ্ছে খুবই ছোট । এবছর ৫৭৭টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সদর উপজেলায় ১৮১টি , শ্রীপুর উপজেলায় ১৩৩টি , শালিখা উপজেলায় ১১৯টি , মহম্মদপুর উপজেলায় ১২১, পৌর এলাকায় ২৩টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। গতবছর থেকে ৮৩টি পূজা কম হচ্ছে। থাকবে না আলোক সজ্জা , মেলা । প্রতিমা শিল্পীদের এবছর তেমন কাজ নেই । যে প্রতিমা তৈরী করা হচ্ছে তার মূল্য নেই। কম দামে তাদের প্রতিমা তৈরী করা হচ্ছে। পূজার বাজার জমেনি । করোনা ভাইরাস পূজার আনন্দ মাটি করেছে। তারপরও হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বলে স্বল্প পরিসরে স্বস্থ্য বিধি মেনে পূজা হচ্ছে। থানাপাড়া পুজা কমিটির সভাপতি অ্যাডভোকেট রতন কুমার মিত্র জানান, এবছর শহরের থানা পাড়ার পূজা ৬০ বছরে পর্দপন করেছে। করোনা মুক্তির জন্য প্রার্থনা করছি ।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: