বিশেষ প্রতিবেদক – মাগুরায় দুস্থ শিক্ষার্থীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও
পেশাভিত্তিক কম্পিউটার আইটি প্রশিক্ষণ শীর্ষক প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। আজ শুক্রবার বিকালে শহরের কলেজ রোডে মাগুরা কম্পিউটার এন্ড আইসিটি সেন্টারে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আফজাল হোসাইন। আশা সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক শহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আফজাল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম পলাশ। বক্তব্য রাখেন মাগুরা কম্পিউটার এন্ড আইসিটি সেন্টারের প্রতিষ্ঠাতা তুহিন খান, ব্যবস্থাপনা পরিচালক রুবেলুজ্জামান ও পরিচালক সোহাগ হোসেন প্রমুখ। আয়োজকরা জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় কারিগরি শিক্ষাবোর্ডের অধিনে ৬ মাসব্যাপী এ কম্পিউটার প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণে প্রতি ব্যাচে ৩০ জন করে অংশ নেবে। প্রশিক্ষক হিসেবে থাকবেন সুরাইয়া আফরোজ,
লামিয়া আক্তার ও কৃষ্ণপদ সরকার। প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে
সনদপত্র দেয়া হবে।
আজ সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
- শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৩ বস্তা সার জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চোরের উপদ্রব: অস্ত্রধারী আনসার নিয়োগে ফিরেছে স্বস্তি
- শ্রীপুরে ৩২৮ বস্তা সার জব্দ, দুই ব্যক্তির নামে মামলা
- শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ভ্যান প্রদান

