মাগুরা প্রতিনিধি : ‘মুজিব বর্ষের অঙ্গীকার,সড়ক হবে সংস্কার’ এই শ্লোগানকে সামনে রেখে জেলা এলজিইডি অক্টোবর মাসকে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস হিসেবে উদযাপন করছে। আজ বৃহস্পতিবার শহরের মীরপাড়া মোড়ে মাগুরা-বুনাগাতি সড়কে এ কাজের উদ্বোধন কারেন জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম।
তিনি জানান, মুজিব বর্ষ উপলক্ষে চলতি অর্থ বছরে মাগুরায় ১ হাজার ৪১৪ কিলোমিটার গ্রামীণ পাঁকা সড়ক সংস্কারের কাজ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। জেলার বিভিন্ন এলাকায় যে সকল পাঁকা সড়ক রয়েছে সেগুলিকে চলাচলের উপযোগি করার জন্য অন্যান্য শ্রমিকদের পাশাপাশি ৫১৫ জন মহিলা শ্রমিকসহ ৮ জন সুপারভাইজার নিয়োগ দেয়া হয়েছে।
এ সময় সিনিয়র সহকারি প্রকৌশলী তাসমিন আক্তার, উপসহকারি প্রকৌশলী বদরুল আহসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আজ শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
- শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৩ বস্তা সার জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চোরের উপদ্রব: অস্ত্রধারী আনসার নিয়োগে ফিরেছে স্বস্তি
- শ্রীপুরে ৩২৮ বস্তা সার জব্দ, দুই ব্যক্তির নামে মামলা
- শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ভ্যান প্রদান

