মাগুরা প্রতিনিধি : মাগুরা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক হেলাল খানকে কুপিয়ে জখম করেছে তার ব্যবসায়ীক অংশিদার। আজ বুধবার সকালে হেলাল তার ব্যবসায়ীক অংশিদার রুবেলের কাছে পাওনা টাকা চাইতে গেলে রুবেল অতর্কিতে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
মাগুরা সদর হাসপাতালে ভর্তি হেলাল খান জানান, রুবেলের সাথে তার ঠিকাদারী ব্যবসার লেনদেন ছিল। এই লেনদেনের সূত্রে রুবেলের কাছে তার ৩ লাখ ৩ হাজার টাকা পাওনা আছে। সকাল ১১টার দিকে সে শহরের পিটিআই এলাকায় রুবেলের বাড়ির গেটে হেলাল খান এ বিষয়ে রুবেলের সাথে কথা বলতে যায়। হেলাল খান বাড়ীর নিচ তলার গেটে গিয়ে রুবেলকে ডাক দিয়ে পাওনা টাকার কথা বলে। এ সময় রুবেল পাওনা টাকার জন্যে একটি ব্যাংক চেক দেবার কথা বলে বাড়ির দ্বিতীয় তলায় যায়। কিছুক্ষণ পর নিচে নেমে এসে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিতে হেলালের ডান হাতে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এসময় স্থানীয় লোকজন তাকে সদর হাসপাতালে ভর্তি করে।
তবে অভিযুক্ত রুবেলেল বক্তব্য পাওয়া যায়নি।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। পলাতক রুবেলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলা হয়েছে’।
আজ শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে নাটা গাড়ির চাপায় শিশুর মৃত্যু, চালক আটক
- শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু
- মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে এক নারীকে অপহরণ করতে আসা ৭ ভূয়া সিআইডি সদস্য আটক
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
- শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন
- শ্রীপুরে প্রতিবন্ধী শিশুকে মারধরের ঘটনায় সংঘর্ষ, আহত ৫, ভাঙচুর-লুটপাট, আটক ৪
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, আহত ৫
- শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান

