মাগুরা প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে সোমবার দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে কোরআন খতম,আলোচনা সভা,দোয়া মাহফিল ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে । মাগুরা জেলা আওয়ামী যুবলীগ এ অনুষ্ঠানের আয়োজন করে । অনুষ্ঠানে জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ,সহ- সভাপতি মুন্সী রেজাউল ইসলাম,জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু,সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু,জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলী আহমদ,কাউন্সিলর সাকিব হাসান তুহিনসহ সদর,শ্রীপুর,মহম্মদপুর ও শালিখার যুবলীগের নেতৃবৃন্দ । আলোচনা শেষে দোয়া মাহফিল ও দু:স্থদের মাঝে খাবার বিতরণ করা হয় ।
আজ শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে নাটা গাড়ির চাপায় শিশুর মৃত্যু, চালক আটক
- শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু
- মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে এক নারীকে অপহরণ করতে আসা ৭ ভূয়া সিআইডি সদস্য আটক
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
- শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন
- শ্রীপুরে প্রতিবন্ধী শিশুকে মারধরের ঘটনায় সংঘর্ষ, আহত ৫, ভাঙচুর-লুটপাট, আটক ৪
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, আহত ৫
- শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান

