মাগুরায় স্মার্ট প্রি-পেইড পেমেন্ট বিদ্যুৎ মিটার কার্যক্রম উদ্বোধন

মাগুরা প্রতিনিধি : আজ বৃহস্পতিবার মাগুরায় স্মার্ট প্রি-পেইড পেমেন্ট বিদ্যুৎ মিটার কার্যক্রম ভার্চ্যুয়াল সভার মাধ্যমে উদ্বোধন করেছেন এ বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে ভার্চ্যুয়াল সভায় অংশ নেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকট সাইফুজ্জামান শিখর, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রহমত উল্লাহ্ মোঃ দস্তগীর এনডিসি, ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী-ওজোপাডিকো’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ শফিক উদ্দিন, ওজোপাডিকো’র স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং প্রকল্পের পরিচালক প্রকৌশলী শহিদুল ইসলাম, ওজোপাডিকো’র উপ-পরিচালক নাজমুল হুদা, মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ রতন কুমার সাহা, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, মাগুরা বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী দিনে মাগুরার বিজ্ঞ জেলা ও দায়রা জজ কামরুল হাসান ও জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের বাস ভবনে একটি করে স্মার্ট প্রি-পেইড পেমেন্ট বিদ্যুৎ মিটার স্থাপন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা ব্যাপকভাবে বাস্তবায়িত হচ্ছে। বর্তমানে দেশে ২৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। নির্বিঘেœ বিদ্যুৎ স ালনের জন্য আন্ডার গ্রাউন্ড বিদ্যুৎ স ালন লাইন স্থাপন করা হচ্ছে। আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে এটির কাজ শেষ হবে’।
সভায় জানানো হয়, প্রাথমিকভাবে মাগুরা জেলায় ১৫ হাজার ৭৭টি স্মার্ট প্রি-পেমেন্ট বিদ্যুৎ মিটার স্থাপন করা হবে। পাশপাশি খুব দ্রুত সময়ের মধ্যে বাকি ১৭ হাজার গ্রাহক এ সুবিধা পাবেন।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: