সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন

মাগুরা প্রতিনিধি : মাগুরায় সোমবার সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য এড. সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমপ্লেক্সের উদ্বোধন করেন। এ কমপ্লেক্সটির উদ্বোধনী অনুষ্ঠানে মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ফাত্তাহ, সহ-সভাপতি মুন্সি রেজাউল ইসলাম, প্রচার সম্পাদক এড. শাখারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। মাগুরা-যশোর সড়কের ভিটাসাইর এলাকায় ২ কোটি ৩৫ লাখ ৪৭ হাজার টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ৩ তলা ভবন বিশিষ্ট এই কমপ্লেক্স ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন করে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: