দরিদ্র অসহায় রোগীদের চিকিৎসার্থে আর্থিক অনুদানের চেক বিতরন করলেন সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর

মাগুরা প্রতিনিধি : দরিদ্র অসহায় ১৪৪ জন রোগীর চিকিৎসার্থে ৭২ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক আজ রবিবার বিতরন করেছেন সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর । দুপুরে মাগুরা জেলা সমাজ সেবা বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম সভাপতিত্ব করেন। মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা, সমাজ সেবা বিভাগের উপ পরিচালক মো: আফজাল হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন। ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস স্ট্রোকে প্যারালাইজড্, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেময়িায় আক্রান্ত মাগুরায় ১৪৪ জন রোগীর মাঝে জনপ্রতি ৪০ হাজার টাকা করে মোট ৭২ লক্ষ টাকা প্রধানমন্ত্রীর তহবিল থেকে প্রদান করা হয়। এর ফলে মাগুরায় ১৪৪ জন রোগী উপকৃত হয়।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: