মাগুরা প্রতিনিধি : মাগুরা শ্রীপুর উপজেলার চরচৌগাছি গ্রাম থেকে ফেসবুক হ্যাকিং এবং বিকাশ প্রতারক চক্রের ১০ সদস্যকে গেপ্তার করেছে পুলিশ । এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৯টি ডেস্কটপ কম্পিউটার, ১০টি মোবাইল সেট, ৭টি হার্ডডিস্ক ও ১ টি ইন্টারনেট মডেম।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ মাসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে প্রথমে চরচৌগাছি গ্রাম থেকে চাঁদ আলী শেখের পুত্র প্রতারক চক্রের দলনেতা মোহিদুল ইসলামকে (২০) গ্রেফতার করা হয়। পরে তার প্রাথমিক স্বীকারোক্তিতে মোহিদুলের ভাই জাহিদুল ইসলাম, প্রতিবেশী আকিদুল শেখের পুত্র সবুজ শেখ (১৬), আজিজ শেখের পুত্র মিজানুর রহমান (১৮), ফজলে বিশ্বাসের পুত্র রানা বিশ্বাস (২৫),আতিয়ার বিশ্বাসের পুত্র হৃদয় বিশ্বাস (১৬), আখিল উদ্দিনের পুত্র জয় মাহমুদ (২২),মাগুরা সদরের কালিনগর কছুন্দি গ্রামের বকুল মোল্ল্যার পুত্র শান্ত মোল্ল্যা (১৬), রাজবাড়ী জেলার কালুখালীর বিল সুন্দরপুর গ্রামের রব মোল্ল্যার পুত্র সজিব হোসেন (১৮) ও বালিয়াকান্দি উপজেলার তালুকপাড়ার মোকছেদ আলী মন্ডলের পুত্র আলমগীর হোসেন (১৮) কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় ৯টি ডেস্কটপ কম্পিউটার, ১০টি মোবাইল সেট, ৭টি হার্ডডিস্ক ও ১ টি ইন্টারনেট মডেম । তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
আজ বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে নাটা গাড়ির চাপায় শিশুর মৃত্যু, চালক আটক
- শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু
- মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে এক নারীকে অপহরণ করতে আসা ৭ ভূয়া সিআইডি সদস্য আটক
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
- শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন
- শ্রীপুরে প্রতিবন্ধী শিশুকে মারধরের ঘটনায় সংঘর্ষ, আহত ৫, ভাঙচুর-লুটপাট, আটক ৪
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, আহত ৫
- শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান

