মাগুরানিউজ.কমঃ
মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান ষ্টেডিয়ামে অনুষ্ঠিত ইয়াং টাইগার্স অনুর্ধ্ব-১৪ বিভাগীয় ক্রিকেট টুর্ণামেন্টের দ্বিতীয় দিনের খেলায় আজ বাগেরহাট জেলা ক্রিকেট দল জয় পেয়েছে। তারা ১৬ রানে মেহেরপুর জেলা ক্রিকেট দলকে পরাজিত করে ।
বাগেরহাট জেলা দল ১৯০ রান সংগ্রহ করে। জবাবে মেহেরপুর জেলা দল সবকটি উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পৃষ্ঠপোষকতায় মাগুরা জেলা ক্রীড়া সংস্থা এ বিভাগীয় ক্রিকেট টুর্ণামেন্ট আয়োজন করেছে।


