মাগুরায় ব্রীজ ও সংযোগ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

মাগুরা প্রতিনিধি : মাগুরা পৌর এলাকার পারনান্দুয়ালী ও নিজনান্দুয়ালী এ দু’এলাকাসহ মাগুরা জেলা শহরের সাথে অন্যান্য এলাকার দ্রুত সড়ক যোগাযোগ নিশ্চিত করতে পারনানান্দুয়ালী আবাসন প্রকল্প এলাকায় নবগঙ্গা নদীর ওপর নির্মিত হচ্ছে ব্রীজ ও সড়ক । ব্রীজটি নির্মিত হলে এসব অ লের ২ লক্ষাধিক মানুষের কৃষি পন্য বহনসহ সব ধরনের যোগাযোগ আরো সহজ হবে। উপকৃত হবে অন্য কয়েক লক্ষ মানুষ।
আজ সোমবার দুপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নবাগঙ্গার এই নতুন ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
মাগুরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, পৌর প্যানেল মেয়র মকবুল হোসেন মাকুল, স্থানীয় পৌর কাউন্সিলর আব্দুল কাদের গণি মোহন প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, এ কাজে গৃহিত প্রকল্পে ২০০ মিটার একটি ব্রীজসহ ৫ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হবে। এ কাজের জন্যে সব মিলিয়ে মোট ব্যয় ধরা হয়েছে ২১৫ কোটি টাকা।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান শিখর এমপি বলেন, ‘সকলের সহযোগিতায় মাগুরাকে একটি মডেল জেলা হিসাবে গড়ে তুলতে চাই। নবগঙ্গার নতুন এই ব্রীজ মাগুরা-শ্রীপুরসহ বিভিন্ন এলাকায় দ্রুত যোগাযোগের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হবে। পাশপাশি ব্রীজের পারনান্দুয়ালী অংশে একটি বিনোদনের পার্ক নির্মাণ করা হচ্ছে। যেটি পর্যটনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’।

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: