
বিশেষ প্রতিবেদক : মাগুরায় আজ রবিবার আরও ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
মাগুরা সিভিল সার্জন অফিস সুত্রে জানাযায় , মাগুরায় আজ রবিবার আরও ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে পৌর এলাকায় ৭ জন , সদর উপজেলায় ২ জন, শালিখায় ২ জন মোট ১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হন। তাদের করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। এনিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫৭১ জন । মৃত্যু হয়েছে ১০জন । সুস্থ হয়েছে ৪১০ জন। হোম আইসোলেশনে আছেন ১৩৭জন।

