মাগুরানিউজ.কম :

বিশেষ প্রতিবেদক : মাগুরায় করোনা ভাইরাসে লিটন (৩০) নামে এক যুবকের মৃত্যু এবং আরও ১২জন আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত হলো ৩৪৬ জন ।
মাগুরা সিভিল সার্জন অফিস সুত্রে জানাযায় , মাগুরার পৌর এলাকার রায়গ্রামের বাসিন্দা লিটন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাতে মৃত্যুবরন করেছে। সে শহরের একটি দোকানে চাকুরী করতো । করোনা আক্রান্ত হয়ে সে মাগুরা ২৫০ শর্য্যা হাসপাতালে ভর্তি ছিল । এরপর অবস্থার অবনতি হলে ফরিদপুরে নেয়ার পথে সে মারা যায। এছাড়া আজ বুধবার আরও ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে পৌর এলাকায় ৯জন, শ্রীপুরে ২ জন, শালিখা উপজেলায় ১জন । তাদের করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। এনিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৪৬ জন । মৃত্যু হয়েছে ৮ জন । সুস্থ হয়েছে ১৭৫ জন।

