মাগুরায় বিট পুলিশিং কার্যক্রম শুরু

মাগুরানিউজ.কম :

মাগুরা প্রতিনিধি : পুলিশি সেবা মানুষের দার গোড়ায় পৌঁছে দিতে মাগুরায় বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার থেকে মাগুরা পৌরসভার ৪ নং ওয়ার্ডে শুরু হয়েছে বিট পুলিশিং কার্যক্রম। সকালে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন, স্থানীয় ওয়ার্ড কাউ‌ন্সিলর মকবুল হাসান মাকুল, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান, সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইদুর রহমান, পরিদর্শক অপা‌রেশন্স, মোহাম্মদ আশরাফুল ইসলাম বিট অ‌ফিসার উপ-পরিদর্শক নাজমুল হাসান উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন জানান, পুলিশি সেবা মানুষের কাছে পৌঁছে দিতে সদর থানার ২২টি পয়েন্টে বিট পুলিশিং চালুর ইদ্যেগ নেয়া হয়েছে। যার মধ্যে পৌরসভার ৪ নং ওর্য়াড একটি। এ ওয়ার্ডে একতা কাঁচা বাজার মোড়ে বিট পুলিশের একটি অফিস উদ্বোধনের মাধ্যমে এ কার্যক্রম শুরু হল। এখানে ১জন উপ-পরিদর্শক(এসআই), ১জন সহকারী উপ-পরির্দশক (এএসআই) ও ১জন কনস্টেবল সার্বক্ষণিক দায়িত্বে থাকবে। এলাকার মানুষ যে কোন সমস্যায় পুলিশি সেবা প্রাপ্তির ক্ষেত্রে এলাকায় বসেই তাদের সহযোগিতা নিতে পারবেন। এ জন্যে থানায় যেতে হবে না। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও জঙ্গি তৎপরতার যে কোন তথ্য বিট পুলিশকে দিতে পারবে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: