মাগুরাতে ফাগুনেই ঝুম বর্ষা- রাতভর একটানা, দিনভর থেমে থেমে চলছেই

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরায় মাগুরায় ফাগুনেই ঝুম বর্ষা। গতরাতে রাতভর একটানা বৃষ্টির পর আজ দিনভর থেমে থেমে চলছেই বৃষ্টি। বৃষ্টিতে ধুয়ে মুছে সাফ হলো মাগুরা শহর। ফলে জনমনে ফিরে এসেছে স্বস্তিও। পুরো সড়কের দুপাশে ধুলোবালির আস্তরণ পড়ে বিবর্ণ হয়ে পড়েছিল সবুজ গাছপালা। বৃষ্টি সব ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে। বাহারি সবুজ দেখে মনটাই ভরে যাচ্ছে।

ফাগুনের আগুনে গত কয়েকদিন ধরেই তপ্ত হচ্ছিল প্রকৃতি। শীতের শেষে আবহাওয়ার উত্তাপ টের পাওয়া যাচ্ছিলো ভালোভাবেই। এমন দিনে আবহাওয়াকে আবারও সহনীয় করে দিলো এক পশলা বৃষ্টি।

গত কয়েকদিন ধরেই ছিল বৃষ্টির পূর্বাভাস। কিন্তু ফাগুনের এই সময় বৃষ্টি খানিকটা বেমানান। ভরা বসন্তে যেন নেমে আসে ঘন ঘোর বারিষও ধারা।

এদিকে আবহাওয়া অধিদফতর এক সতর্কবার্তায় জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। উত্তর বঙ্গোপসার, বাংলাদেশের উপকূলীয় এলাকায় এবং সমুদ্র বন্দুরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: