ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক –

বাবলু সাহা (৬০) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। মাগুরার শ্রীপুর উপজেলার ঘাসিয়াড়া গ্রামের গোরস্থান এলাকায় একটি কাঁঠাল গাছ থেকে আজ শুক্রবার সকালে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত বাবলু ফরিদপুরের মধুখালী উপজেলার মছলন্দপুর গ্রামের পরেশ চন্দ্র সাহার ছেলে।

এ বিষয়ে নিহত বাবলু সাহার ছোট ভাই মুকুল চন্দ্র সাহা জানান, বাবলু সাহা একজন চাল ব্যবসায়ী। বৃহস্পতিবার সকালে মাগুরা শহরের পাইকারী বাজারে চাউল কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। পরে তিনি আর বাড়িতে ফিরে আসেনি।

আজ শুক্রবার সকালে এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরে শ্রীপুর থানা পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় ঘাসিয়াড়া গ্রামের গোরস্থান এলাকার একটি কাঁঠাল গাছ থেকে তার ভাই বাবলুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান বলেন, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে এটিক আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ ও তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: