মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক –
আবহাওয়া অফিসের পূর্বাভাস, কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে ঝড়-বৃষ্টি৷ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর৷
আবহাওয়া অফিসের বার্তা অনুযায়ী আগামী ২৪ ঘণ্টার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টি চলবে। সেইসঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া।
জানা গেছে, পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার কারণেই এই বৃষ্টি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে এই পরিস্থিতি অবশ্য সাময়িক। কোনও ভাবেই একে বর্ষা বা কালবৈশাখী ভাবা চলবে না বলে জানানো হয়েছে।

