ট্রাকের সাথে সংঘর্ষে বাইক চালক নিহত

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা সদর উপজেলার লক্ষ্মীকান্দর এলাকায় আল আমীন টেকনিক্যাল বিজনেস এন্ড ম্যানেজমেন্ট কলেজ জামে মসজিদের সামনে মোটরসাইকেল ও ট্রাকের মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।

নিহত যুবক ফেরদৌস হাসান অন্তর (২১) মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামের মিটুল মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনায় সময় মোটরসাইকেলটি বাঁচাতে গিয়ে ট্রাকটি উল্টে যায়। এসময় মোটরসাইকেল আরোহি ফেরদৌস হাসান অন্তর মারাত্মক আহত হন। এসময় তাঁর প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, এ ব্যাপারে মাগুরা সদর থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: