মাগুরায় বিদেশফেরত ৮১ জন কোয়ারেন্টাইনে

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরায় বিদেশফেরত ৮১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৪ উপজেলা মিলিয়ে মোট এই সংখ্যক ব্যক্তিকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়। 

মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের পাশাপাশি স্থানীয় স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে হোম কোয়ারেইটাইনে থাকা বিদেশ ফেরত ব্যক্তিদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে। 

তিনি আরও জানান, শহরের স্টেডিয়ামপাড়া, বরুনাতৈল এলাকায় বিদেশফেরত একাধিক ব্যক্তির বিরেুদ্ধে হোম কোয়ারেনটাইন না মানার অভিযোগ উঠায় তাদের ও তাদের পবিরারের সদস্যদের সতর্ক করা হয়েছে। পরবর্তীতে একই ঘটনা ঘটলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে।

এদিকে করোনা প্রতিরোধে মাগুরায় একটি ও তিন উপজেলায় তিনটি কোয়ারেন্টাইন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে। একইভাবে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ২০ বেডের ও তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ৫ শয্যার আইসোলেশন ওয়ার্ড স্থাপন করা হয়েছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: