‘নন্দিত’ সমাবেশ যখন ‘নিন্দিত’

মাগুরানিউজ.কমঃ

রাজীব মিত্র –

করোনা মহামারি নিয়ে মহাসংকটে মানবজাতি। বিশ্ব মরিয়া হয়ে উঠেছে এ সংকট মোকাবেলায়। প্রধান শতর্কতা হিসেবে জনসমাগম ও সংস্পর্শ এড়িয়ে চলার জরুরী পরামর্শ দিয়েছে সরকার ও বিশেষজ্ঞরা। দেশের মানুষের নিরাপত্তা প্রদানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বহুল কাংখিত মুজিববর্ষ উদাপনের সূচি বদল করেছেন। জনগনকে নির্দেশনা মেনে ও জনসমাগম এড়িয়ে চলতে অনুরোধ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী।

মহাসংকটের সময়ে জনস্বার্থে অনেক কাঙ্খিত নির্ধারিত জাতীয় আয়োজনেও পরিবর্তন আসতে পারে তার দৃষ্টান্ত মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা। চলমান মহামারি প্রতিরোধে দেশে চলমান উন্নয়নমূলক অনেক কর্মকান্ডেও পরিবর্তন আনতে হবে। জনসমাগম হয় এমন যেকোন আয়োজন থেকে বিরত থাকা জরুরী। সরকারী-বেসরকারী উদ্যোগে চলমান সকল জনমুখি সেবা প্রচারনা বা যা কিছু জনসমৃক্ত, আপাতত সেসব বন্ধ রাখতে হবে। তা নাহলে নন্দিত আলোচিত অনেক কর্মকান্ডই যা কিনা জনসম্পৃক্ত, বর্তমান প্রেক্ষাপটে সেসবের আয়োজন ক্ষতির কারন হয়ে দাড়াতে পারে, হতে পারে সমালোচিত ও নিন্দিত।

আলোচিত ‘কমিউনিটি পুলিশিং সমাবেশ’ বদলে দিয়েছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। মাগুরা জেলার প্রশংসিত কমিউনিটি পুলিশিং সমাবেশ নিয়মিত জেলার প্রত্যন্ত অজ্ঞলে অনুষ্ঠিত হয়ে থাকে। তেমনি আজও মাগুরা সদরের রাঘবদাইড় ইউনিয়নে স্থানীয় কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হলো কমিউনিটি পুলিশিং সমাবেশ। করনাভাইরাস প্রভাব ফেলতে পারেনি এ আয়োজনে। যথারিতি ব্যাপক গনজমায়েত হয়েছে। সেখানে স্কুল শিক্ষার্থী থেকে শুরু করে গৃহবধু সবাই উপস্থিত ছিলেন। সেখানে সংশ্লিষ্ট বিষয় ছাড়াও মূলত করনাভাইরাস সংক্রমন থেকে রক্ষার উপায় নিয়ে আলোচনা করা হয়েছে।

কিন্তু আপাতত এখানেই শংকা। গবেষকরা বলছেন করোনাভাইরাস শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে ছড়ায়। ফলে এক জায়গায় অনেক লোকের সমাগম হলে দ্রুত ছড়িয়ে পড়তে পারে এই ভাইরাস।

আলোকিত এ সমাবেশ মহাসংকটের এসময়ে আমাদের শংকিত করেছে। এ সময়ে এ ধরনের সমাবেশ আমাদের জন্য দুর্ভোগ বয়ে আনতে পারে। বিশেষজ্ঞ ও সরকারের নির্দেশনাও রয়েছে জনসমাগম হয় এমন যেকোন আয়োজন থেকে বিরত থাকতে। করোনাভাইরাস সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়া এড়াতে দেশে চলমান অনেক উন্নয়ন কর্মকান্ডেও পরিবর্তন আনতে হবে। সরকারী-বেসরকারী উদ্যোগে চলমান সকল জনমুখি সেবা প্রচারনা যা কিছু জনসমৃক্ত, আপাতত জরুরী ভিত্তিতে সেসব বন্ধ রাখতে হবে।

উল্লেখ্য- করোনাভাইরাস সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়া এড়াতে প্রধান শতর্কতা হিসেবে জনসমাগম ও সংস্পর্শ এড়িয়ে চলার জরুরী পরামর্শ দিয়েছে সরকার ও বিশেষজ্ঞরা। দেশের মানুষের নিরাপত্তা প্রদানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বহুল কাংখিত মুজিববর্ষ উদযাপনের সূচি বদল করেছেন। জনগনকে প্রয়োজনীয় নির্দেশনা মেনে ও জনসমাগম এড়িয়ে চলতে অনুরোধ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী।

রাজীব মিত্র জয়, আইনজীবী, সাংবাদিক ও সরকারী সেবা বিশেষজ্ঞ।

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: