মাগুরানিউজ.কমঃ
সোমবার ১৩ ফেব্রুয়ারি ফাগুনের প্রথম দিন। বসন্তের প্রথম ছোয়ায় এদিন ফাগুনের শোভাসিত সাজে নানা রঙে, সাজে নারীরা সেজেছে বাসন্তি রঙয়ের শাড়িয়ে আর পুরুষেরা সাদা পাঞ্জাবিতে। দিনটি উপলক্ষে বিশেষ প্রস্তুতি সম্পন্ন করেছে মাগুরার সকল স্থায়ী ও অস্থায়ী ফুলের দোকানগুলো।
মাঘের শীতকে বিদায় জানিয়ে বসন্তের আগমনে ফাগুনের ঝিরিঝিরি হাওয়ার সঙ্গে কোকিলের কুহুতানে যেন মন ভরে যায়। সবাই সেজেছে বাসন্তী সাজে।
সরকারি কলেজ চত্বর ও আশপাশের এলাকায় সকাল থেকে দল বেঁধে আসতে থাকে তরুণ-তরুণীসহ নানা বয়সি মানুষ। বাসন্তী রঙে বাহারি সাজে ফাল্গুনকে বরণ করে নেয় তারা। যেদিকে চোখ যায়, হলুদ, সবুজ, লালে ছেয়ে গেছে চারপাশ। ফুলের দোকানগুলোতেও ফুলের মালার বিক্রি বাড়ছে কয়েক গুণ।


