মাগুরানিউজ.কমঃ
যশোর-মাগুরা সড়কের সীমাখালিতে একাধিক গাড়িসহ একটি ব্রিজ ভেঙে পড়েছে।
চিত্রা নদীর উপরের পুরানো ব্রিজটি ভেঙে পড়ায় যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট ও বেনাপোলের সঙ্গে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার মাগুরা জেলার যোগাযোগ ব্যবস্থা একেবারেই বন্ধ হয়ে গেছে।
ঘটনার পরপর খবর পেয়ে মাগুরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ দায়িত্বশীল কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা বিকল্প পথ খোঁজার চেষ্টা করছেন।
মাগুরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নুরুন নবী তরফদার জানান, নদীটি বেশ প্রশস্ত। ব্রিজটি ভেঙে পড়ায় চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে। এখন ব্রিজের ভেঙে পড়া অংশই অপসারণ করে বিকল্প বেইলি ব্রিজ তৈরি করতে ১৫ দিন থেকে ১ মাস সময় লেগে যাবে। এ অবস্থায় এ পথ দিয়ে চলাচলকারী যানবাহনকে ঝিনাইদহ-কালিগঞ্জ হয়ে যেতে হবে।


