মাগুরাতে শেখ কামাল তথ্যপ্রযুক্তি সেন্টারের অনুমোদন

মাগুরানিউজ.কমঃ

mnওয়েব প্রতিবেদক-

মাগুরা সদরে শেখ কামাল তথ্যপ্রযুক্তি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপনের অনুমোদন দিয়েছে একনেক। মাগুরাসহ দেশের সাতটি জেলায় তথ্যপ্রযুক্তি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হচ্ছে। এ জন্য সরকার ব্যয় করছে ২৬৫ কোটি ৪৬ লাখ টাকা।

শেখ কামাল তথ্যপ্রযুুক্তি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার’ নামের এই প্রকল্প মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রকল্পটির উদ্যোগ নিয়েছে তথ্যপ্রযুক্তি বিভাগ আর তা বাস্তবায়ন করবে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। এর মেয়াদকাল ২০১৭ সালের জানুয়ারি হতে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত।

সিলেটের কোম্পানিগঞ্জ, চট্টগ্রামের বন্দর এলাকা, নাটোরে সিংড়া, কুমিল্লা সদর, ময়মনসিংহের নেত্রকোনা, বরিশাল সদর এবং মাগুরা সদরে এই সেন্টার স্থাপিত হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: