মাগুরানিউজ.কমঃ
মাগুরার প্রবীণ সাংবাদিক আবুল খায়ের আবলু বৃহস্পতিবার রাত ৩টা ১৫ মিনিটে মাগুরা শহরের পূর্বপাড়ায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, একমাত্র পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
জনাব আবুল খায়ের মাগুরা থেকে প্রকাশিক সাপ্তাহিক অঙ্গিকার পত্রিকার সম্পাদক ছিলেন। এছাড়া তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক দিনকাল এর জেলা প্রতিনিধিসহ বিভিন্ন পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। এছাড়া দীর্ঘদিন ধরে মাগুরা প্রেসক্লাবের সহসভাপতি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন।
আজ দুপুর ২টায় শহরের তাঁতীপাড়ায় ৪নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। পরে তাকে পৌর গোরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে মাগুরা প্রেসক্লাব সভাপতি শরীফ আমিরুল হাসান বুলু, সাধারণ সম্পাদক শামীম খান, মাগুরা নিউজ সম্পাদক এ্যাড. রাজীব মিত্র জয়, মাগুরা প্রতিদিন সম্পাদক আবু বাসার আখন্দসহ বিশিষ্ট ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।


