মাগুরা-যশোর সড়কে পরিবহনের চাপায় নিহত ১

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

যশোর-মাগুরা সড়কে গতরাতে শ্যামলী পরিবহনের ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। নিহতের নাম মফজেল (৩৮)। বাড়ি বাঘারপাড়া উপজেলার রায়পাড়া ইউনিয়নের আজমতপুর গ্রামে।

এসময় পা হারান কলেজ ছাত্র কামাল। আহত কামাল একই উপজেলার ভাটার আমতলা এলাকার বাসিন্দা। তিনি খাজুরার শহীদ সিরাজ উদ্দিন ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

যশোরের বাঘারপাড়া উপজেলার ভাটার আমতলা নামক স্থানে গতকাল রবিবার, ২২ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা কামালকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছয়রুদ্দিন আহম্মেদ সংবাদমাধ্যমে জানান, রাতে শ্যামলী পরিবহনের ঢাকাগামী একটি বাস ভাটার আমতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মফজেল নিহত হন। এসময় পা হারান কলেজছাত্র কামাল। স্থানীয়রা কামালকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: