মাগুরানিউজ.কমঃ
মাগুরা মহম্মদপুর উপজেলার ৮ ইউনিয়নে বিএনপির নতুন কমিটি গঠন করা হয়েছে। পর্যায়ক্রমেই প্রতিটি ইউনিয়নে কমিটি গঠন করা হয়। শুক্রবার মহম্মদপুর সদর ইউনিয়ন কমিটির মাধ্যমে সকল ইউনিয়নে নতুন কমিটি গঠনের কাজ শেষ হয়।
উপজেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ মো: মতিউর রহমান জানান,
বাবুখালি ইউনিয়নে মো: সেলিম রেজাকে সভাপতি, মো: ওহাব মৃধাকে সাধারন সম্পাদক ও মো: মনিরুল ইসলাম টিপুকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে।
পলাশবাড়িয়া ইউনিয়নে এ্যাড. মো: মনিরুল ইসলাম মুকুলকে সভাপতি, মো: শহিদুজ্জামানকে সাধারন সম্পাদক ও মো: নাসিরুল হককে সাংগঠনিক সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে।
বালিদিয়া ইউনিয়নে আবুল খায়ের মৃধাকে সভাপতি, মো: শাহাজান সর্দারকে সাধারন সম্পাদক ও মো: নাসির উদ্দিন তরুণকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
বিনোদপুর ইউনিয়নে বাকির হোসেন বিশ্বাষকে সভাপতি, মো: মেজবাউল হক হামিদকে সাধারন সম্পাদক ও আশরাফুল ইসলাম ভূগোলকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
দীঘা ইউনিয়নে মো: আনোয়ার জাহিদকে সভাপতি, মো:শহীদুল ইসলাম শহরকে সাধারন সম্পাদক ও মো: মশিউর রহমান কাননকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
নহাটা ইউনিয়নে সৈয়দ আক্তারুজ্জামানকে সভাপতি, মো: বাবলু মিয়াকে সাধারন সম্পাদক এবং মো: শহিদুল ইসলাম হিসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
রাজাপুরে মো: শ্যামল মৃধাকে সভাপতি, ওবায়দুল হাসানকে সাধারন সম্পাদক এবং মঞ্জুরুল ইসলাম মজনুকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
মহম্মদপুরে আব্দুর রহমান মোল্লাকে সভাপতি, মো: মতিয়ার রহমান মোল্লাকে সাধারন সম্পাদক এবং নওশের মিয়াকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
প্রতিটি ইউনিয়নেই ৭১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি ইউনিয়নেই ৪৫ সদস্য বিশিষ্ট কাউন্সিলরদের উপস্থিতিতেই কমিটি গঠন করা হয়েছে।
কমিটি গঠনের ব্যাপারে উপজেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ মো: মতিউর রহমান আরো বলেন, অচিরেই মহম্মদপুর উপজেলা বিএনপির কমিটি গঠনের কাজ শুরু করা হবে।


