মাগুরায় ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক –

মাগুরায় শনিবার সকালে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহিনুর রহমান (৩৫) নামে একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। হতাহতদের সবাই মোটর সাইকেল আরোহী।

সকাল ৯ টার দিকে মোটর সাইকেল আরোহীরা মাগুরার শ্রীপুর বাজার থেকে মাগুরা শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মাগুরা-শ্রীপুর সড়কের গাঙ্গনালিয়া এলাকায় পৌছালে বিপরীতমুখী একটি ইট বোঝাই ট্রাকের সাথে মোটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে তারা তিনজনই গুরুতর আহত হন।

পরে তাদের দ্রুত মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যেই শাহিনুরের মৃত্যু হয়। নিহত শাহিনুর শ্রীপুরের চতুড়িয়া গ্রামের মতিয়ার রহমানের পুত্র। তিনি ঠিকাদারী কাজের সাথে জড়িত ছিলেন।

দূর্ঘটনায় আহত মিলন ও লিখনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি জেলার শ্রীপুর উপজেলার কচুয়া গ্রামে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: