মহম্মদপুরে দুই স্কুল পড়ুয়ার তৎপরতায় প্রাণে বাঁচলো বিরল হুতুম পেঁচা

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের হাসপাতালের পাশ থেকে বিরল প্রজাতির একটি হুতুম পেঁচা উদ্ধার করেছে দুই স্কুল ছাত্র।

মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম জানান, বুধবার বিকেল ৪টার দিকে তিনি অফিসে দাপ্তরিক কাজ করছিলেন। এ সময় স্কুল ড্রেস পরা দুইজন স্কুল ছাত্র একটি হুতুম পেঁচা নিয়ে আসে। পূর্ণবয়স্ক পেঁচাটিকে কেউ আহত করেছে।

বর্তমানে পেঁচাটির চিকিৎসা চলছে বলে জানিয়ে তিনি আরো জানান- পাখিটি সুস্থ হলে অবমুক্ত করা হবে।

মহম্মদপুর সদরের আরএসকেএইচ ইনস্টিটিউশনের দশম শ্রেণির ছাত্র মিঠুন ও ষষ্ঠ শ্রেণির ছাত্র জোহান ইসলাম গণমাধ্যমে জানায়, স্কুল ছুটির পর বাড়ি যাবার পথে সদর হাসপাতাল পাড়া এলাকায় জটলা দেখতে পেয়ে তারা দাঁড়ায়। এ সময় দুই-তিনটি শিশু বড় একটি অপরিচিত পাখি নিয়ে টানা-হেঁচড়া করছিল। তারা পাখিটি উদ্ধার করে উপজেলা পরিষদে নিয়ে আসে।

পাখা ছড়ানো অবস্থায় পাখিটির দৈর্ঘ্য আড়াই ফুট। ছাই রঙের পালকের মধ্যে সাদা ডোরাকাটা দাগ রয়েছে। কোনো কারণে গুরুতর আহত হয়ে পাখিটি শিশুদের হাতে ধরা পড়ে বলে ধারণা করা হচ্ছে। পাখিটি উড়তে পারছে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: