মাগুরানিউজ.কমঃ
মাগুরার শালিখার আড়পাড়াতে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সুদীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, বনিক সমিতি ও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বৃহস্পতিবার এই মানববন্ধনে অংশগ্রহন করে। আড়পাড়া আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ খায়রুল আলম জানান দুর্নীতির বিরুদ্ধে ছাত্র ছাত্রী ও এলাকাবাসীদের সচেতন করার লক্ষে এই আয়োজন করা হয়।


