উৎসবমুখর পরিবেশে মাগুরার ১৭৬ স্কুলে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

উৎসবমুখর পরিবেশে মাগুরার ১৭৬টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বের মনোভাব জাগ্রত করতে জেলার প্রতিটি মাধ্যমিক স্কুলে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়। নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করে ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে একজন প্রধান নির্বাচন কমিশনার, ২ জন সহকারি নির্বাচন কমিশনার, প্রতিটি ভোট কক্ষের জন্য একজন করে প্রিজাইডিং অফিসার ও ২ জন পলিং অফিসারসহ প্রয়োজনীয় সংখ্যক লোকবল নিয়োগ করে স্কুল কর্তৃপক্ষ।

প্রতিটি বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ শ্রেনীর শিক্ষার্থীরা তাদের ভোটের মাধ্যমে ৭ জন করে প্রতিনিধি নির্বাচন করে।

 

জেলা শিক্ষা অফিসার এফ এ আব্দুল জব্বার  বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক জেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট গঠনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মধ্যে গণতান্ত্রিক মানসিকতার বিকাশ ঘটবে। এ থেকে শিক্ষা গ্রহণ করে স্কুলের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন উন্নয়ন ও সামাজিক কর্মকান্ডে নিজেদের নিয়োজিত করতে শিখবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: