বালিদিয়ায় এক ঘন্টার তান্ডব, আক্রান্ত ১২ পরিবার

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামে শনিবার সকালে ১২টি বাড়িতে ঘন্টাব্যাপী নির্বিচারে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের হামলায় আবু সাঈদ মোল্লা (৬০) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহতের জেরে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর হামলাকারীরা পালিয়ে যায় বলে জানিয়েছেন মহম্মদপুর থানার ওসি (তদন্ত)  মামুন হোসেন বিশ্বাস।

অভিযোগে জানা যায়, গত ১৩ জানুয়ারি রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতা ইউনুচ শিকদারের সমর্থক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আবু সাঈদ মোল্লাকে কুপিয়ে জখম করে মফিজুর রহমান মিনার পক্ষের লোকজন। এ ঘটনায় গত ১৬ জানুয়ারি বালিদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান মিনাকে প্রধান আসামি করে ৩২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন নিহতের ছোট ভাই ওহিদুর রহমান। এরপর থেকেই গ্রেপ্তার আতঙ্কে পুরুষশুন্য হয়ে পড়ে বালিদিয়া গ্রাম। 

স্থানীয়রা জানায়, এই সুযোগে শনিবার সকালে ইউনুচ শিকদার সমর্থিত লোকজন প্রতিপক্ষের বাড়িতে হামলা চালায়। তারা প্রতিপক্ষের ইমরুল শিকদার, এরশাদ শিকদার, আশরাফ শিকদার, আরশাদ শিকদার, রিয়াদ শিকদার, মোনায়েম শিকদার, এনায়েত শিকদার, মোহর শিকদার, লিটন শিকদার, কাঞ্চন মোল্লো, সোলায়মান শিকদার ও আহম্মদ মৃধার বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। 

মহম্মদপুর থানার ওসি (তদন্ত) মামুন হোসেন বিশ্বাস বলেন, সকালের ভাঙচুর লুটপাটের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার পর হামলাকারীরা পালিয়ে যায়। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: