মাগুরানিউজ.কমঃ
মাগুরার বিনোদপুর ও রাজাপুর ইউনিয়নের তালিকাভুক্ত ভিক্ষুকদের সহায়তা ও বাল্যবিবাহ বিরোধী সমাবেশ আজ অনুষ্ঠিত হয়েছে।
বিনোদপুর বিকে মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সহায়তা প্রদান ও বাল্যবিবাহ বিরোধী সচেতনতা নিয়ে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মনিরুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার মো: শাহিন হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিনোদপুর ইউপি চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান, রাজাপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বিশ্বাস প্রমুখ।


