মাগুরানিউজ.কমঃ
জ্ঞানের আলো ছড়াতে আবারও আসছেন বিদ্যার দেবী সরস্বতী। অগণিত ভক্ত ওইদিন পঞ্চমী তিথিতে বিদ্যার ও জ্ঞানের অধিষ্ঠার্তী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ অর্পণ করবেন। অজ্ঞানতার অন্ধকার দূর করতে কল্যানময়ী দেবীর চরণে আগামী ১ ফেব্রুয়ারি প্রনাম জানাবেন তারা।
বিদ্যার দেবী সরস্বতী সনাতন ধর্মালম্বী শিক্ষার্থীদের কাছে পরম আরাধ্য। আর তাই সরস্বতী পূঁজাকে ঘিরে মাগুরাতেও শিক্ষার্থীদের মাঝেও থাকে বিপুল উৎসাহ উদ্দিপনা। জ্ঞান আহরণে মা সরস্বতীর আর্শিবাদ পেতে নানা আয়োজন চলছে পাড়ায় পাড়ায় ও শিক্ষা প্রতিষ্ঠানে। প্রতিমার রং তুলির আচঁড় প্রায় শেষ। এখন চলছে সাজসজ্জার কাজ।


