মাগুরায় ‘শেখ রাসেল হাডুডু টুনামেন্ট’ এর ফাইনাল অনুষ্ঠিত

মাগুরানিউজ.কম: 

বিশেষ প্রতিবেদকঃ 

মাগুরা মহম্মদপুর উপজেলায় ঘুল্লিয়া শেখপাড়া মাঠে অনুষ্টিত হয়ে গেল শেখ রাসেল ৮ দলীয় হাডুডু টুনামেন্ট-এর ফাইনাল খেলা। ফাইনাল খেলায় ফরিদপুরের বোয়ালমারী লেলিন নগন হাডুডু দল মাগুরা সদর উপজেলার সংকোচখালী দলকে ২-১ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।

বৃহস্পতিবার বিকালে স্থানীয় সাবেক সংসদ সদস্য মরহুম আছাদুজ্জামানের পুত্র সমাজ সেবক আশরাফুজ্জামান হিসাম এ ফাইনাল খেলার উদ্বোধন করেন। বিনোদপুর ইউনিয়নের চেয়ারম্যান শিকদার মিজানুর রহমানের সভাপতিত্বব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ খেলায় প্রধান আতিথি ছিলেন, মাগুরার পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান। বিশেষ অতিথি ছিলেন রূপালী গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মহাসিন বিশ্বাস, জেলা অইনজীবি সমিতির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সংগ্রাম।

রুপালী গ্রুপের সহযোগিতায় ঘুল্লিয়া গ্রামবাসী এ টুর্নামেন্টের আয়োজন করে। ফাইনাল খেলা শেষে অতিথি বৃন্দ অংশগ্রহনকারী দুটি দলের মাঝে পুরুস্কার বিতরণ করেন। হাডুডু খেলা দেখতে মাগুরা, ফরিদপুর, রাজবাড়ি ও নড়াইল জেলা থেকে হাজার হাজার দর্শক উপস্থিত হন। হারিয়ে যাওয়া এ খেলা নতুন করে চালু হওয়ায় সকল শ্রেনী পেশার কয়েক হাজার দর্শক খেলা প্রাঙ্গনে ভীড় জমায়।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান বলেন, এ খেলা সুস্থ ধারার বিনোদনকে উৎসাহিত করে। সুস্থ ধারার বিনোদনে মানুষ যখন সম্পৃক্ত হবে তখন তারা শারিরিক মানসিক ভাবেই সুস্থ হয়ে বেড়ে উঠবে। এ জন্য তারা মাদক থেকে দূরে থাকবে যেটা আইন শৃঙ্খলা উন্নয়নে পজেটিভ ভুমিকা পালন করবে।

হারিয়ে যাওয়া এ খেলা গুলো নতুন করে আবার শুরু হলে সমাজ থেকে মাদক ইভটিজিং দুর হবে এমনটাই মনে করেন সমাজের সচেতন মানুষ।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: