মধুমতিতে অভিযান, জব্দ ১০ হাজার মিটার জাল ধ্বংস

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ

নিষেধাজ্ঞা অমান্য করে কিছু আসাধু ব্যক্তি মধুমতি নদীতে কারেন্ট জাল ফেলে ইলিশ ধরার চেষ্টা করছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় মুকুল (৩২) ও সবুজ (২৫) নামে দুই মৎস্যজীবীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসিফুর রহমান এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌসি আক্তার।

 

উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌসি আক্তার জানান, ইলিশ সম্পদ সংরক্ষণে ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে কিছু আসাধু ব্যক্তি মধুমতি নদীতে কারেন্ট জাল ফেলে ইলিশ ধরার চেষ্টা করছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় জালসহ মুকুল ও সবুজ নামে দুই মৎস্যজীবীকেও আটক করা হয়।

পরে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয় এবং আটকৃতদের মাথাপিছু ৩ হাজার টাকা জরিমানা নিয়ে ছেড়ে দেয়া হয়।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: