মাগুরায় দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

মাগুরা সদর উপজেলার আমুড়িয়া গ্রামে আজ শনিবার সকালে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে।

নিহত আলম শেখ (৩৫) আমুড়িয়া গ্রামের তুজাম শেখের ছেলে। সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে।

মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আমুড়িয়া গ্রামের সোহেল মোল্লা ও টিপু শেখের মধ্যে স্থানীয় নেতৃত্ব ও আধিপত্য নিয়ে বেশ কিছুদিন বিরোধ চলে আসছিল। তাঁরা দুজনই স্থানীয় আওয়ামী লীগ নেতা।

ওসি আরও বলেন, আধিপত্য বিস্তার নিয়ে উভয় পক্ষের সমর্থকেরা সকালে লাঠিসোঁটা ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আমুড়িয়া গ্রামের আলম শেখ ঘটনাস্থলেই নিহত হন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন বলেন, সংঘর্ষের সময় উভয় পক্ষের সমর্থকদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট হয়েছে।

খবর পেয়ে মাগুরা সদর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে আলম শেখের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মাগুরা সদর থানায় এ ব্যাপারে মামলা করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ একাধিক রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: