মহম্মদপুরে ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

মাগুরার মহম্মদপুর বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে আজ মঙ্গলবার সকালে নাসরিন (২১) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ।

মহম্মদপুর থানা পুলিশ সুত্রে জানা যায়, বড় একটি মাদকের চালান মহম্মদপুর দিয়ে ফরিদপুরে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এসআই মিলন এবং এএসআই উকিলের নেতৃত্বে বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চলাকালে সকাল ৯টার দিকে নাসরিন নামে ওই নারীর আচরন সন্দেহজনক হওয়ায় তল্লাশি কালে শরীরের সাথে থাকা ৪৮ বোতল ও ব্যাগে থাকা ৩৭ বোতলসহ মোট ৮৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।ঝিনাইদহের ফাতেমা নামক এক মহিলার কাছ থেকে মাদক গ্রহন করে ফরিদপুর নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাসরিন জানিয়েছে।

আটক নাসরিন নড়াইল জেলার চুরাখালী গ্রামের সুমনের স্ত্রী ও সে মাগুরা সদরের আমুড়িয়া গ্রামের মৃত নিসার শেখের মেয়ে।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হোসেন বলেন, এ ঘটনায় নাসরিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

ছবি-সংগ্রহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: