মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মহম্মদপুরে শিশু ক্লাবের আয়োজনে ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে কলাগাছ দিয়ে তৈরী ৮টি ভেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ভেলা বাইচ প্রতিযোগিতা দেখতে হাজারো দর্শক উপস্থিত হয়েছিলেন। প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ছাদেক মোল্লা।
শিশু ক্লাবের উদ্যোগে ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু ক্লাবের সভাপতি ও সাংবাদিক শাকিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু ক্লাবের সহ-সভাপতি মনিরুল মোল্লা।
শিশু ক্লাবের সভাপতি শাকিলুর রহমান বলেন, ‘আমাদের শিশু ক্লাবের উদ্যোগে তৃতীয়বার ভেলা বাইচ অনুৃষ্ঠান আয়োজন করেছি। শিশু ক্লাবের উদ্যোগে প্রতিমাসে খাতা-কলম ও বিনামূল্যে খাবার বিতরণ করে থাকি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেনো আরও ভালো ভালো কাজ করতে পারি।’

