মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মহম্মদপুরের বাবুখালি এলাকায় আজ সকালে আব্বাস হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা দ্রুত দোষীদের আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাবুখালী ইউপি চেয়ারম্যান মীর মোঃ সাজ্জাদ আলী, মাগুরা জেলা পরিষদ সদস্য আলী আহম্মদ মৃধা মিঞ্জু, শিক্ষক রতন আলী খান, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ বাশার, সম্পাদক মাশরাফী জামান মাহফুজ, বাবুখালী বাজার বণিক সমিতির সভাপতি ইমরুল হাসানসহ স্থানীয় স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক, ছাত্রছাত্রী ও এলাকাবাসী।
উল্লেখ্য, গত বছরের ১৮ জুন মহম্মদপুর উপজেলার হরিনাডাঙ্গা গ্রামের একটি পরিত্যক্ত ইঁদারা থেকে আব্বাস (২২) নামের এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা সালেহা বেগম বাদি হয়ে ১২ জনের নাম উল্লেখ পূর্বক এবং অজ্ঞাত আরো ৭/৮ জনকে আসামী করে মহম্মদপুর থানায় সোমবার দুপুরে মামলা দায়ের করেছেন। মামলা নং-১৩। জড়িত সন্দেহে তখন ৭ জনকে আটক করা হলে পরবর্তীতে তারা জামিন পেয়ে যায়। নিহত আব্বাস ওই গ্রামের মৃত: ওয়াজেদ ওরফে ফটিক মিয়ার ছেলে।

