মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
২০১৮ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপি-এ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করবে মাগুরা জেলা ছাত্রলীগ।
জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আলী হোসেন মুক্তা জানান, ২৩ সেপ্টেম্বর সকাল ১০টায় সরকারী হোসেন শহীদ সোহরাওয়া্র্দী কলেজ ক্যাম্পাসে ২০১৮ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপি-এ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রলীগের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হবে।
আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের নিবন্ধন সম্পন্ন করার আহবান জানিয়েছেন আলী হোসেন মুক্তা।


